স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এই তথ্য জানিয়েছেন। বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছেন তিনি।
যেভাবে ঢুকেছেন ও ঘুরে বেড়িয়েছেন
প্রশাসনের দেওয়া তথ্য মতে, ১২ মে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে অভিযুক্ত ব্যক্তি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ব্যাচেলর কোয়ার্টারের মোড় হয়ে ৭টা ১৫ মিনিটে প্রান্তিক গেইটে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মহিলা ক্লাব ও কলতান বিদ্যানিকেতনের সামনে দিয়ে চৌরঙ্গীর দিকে এগিয়ে যান।
এরপর রাত ৭টা ৩১ মিনিটে পদ্মপুকুরের উত্তর দিকের মাটির রাস্তায় ঢুকে ৭টা ৪৩ মিনিটে বের হন। এরপর আবার একই রাস্তায় প্রবেশ করেন অভিযুক্ত।
একাধিকবার দেখা গেছে ঘটনাস্থলের কাছে
রাত ৮টা ০৭ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে মেডিকেলের সামনে দিয়ে ৮টা ২৬ মিনিটে প্রথমবার ঘটনাস্থলের পাশ দিয়ে শহীদ সালাম বরকত হলের মোড়ে যায় অভিযুক্ত। এরপর ৮টা ৩৩ মিনিটে শহীদ সালাম বরকত হলের মোড় থেকে ঘটনাস্থলের পাশ দিয়ে আবার ট্রান্সপোর্টে ফিরে যায়। ট্রান্সপোর্ট থেকে আবার ঘটনাস্থল অতিক্রম করে শহীদ সালাম বরকত হল পাড় হয়ে রাত ৯টায় আ ফ ম কামালউদ্দিন হলের সামনে আসে। সেখান থেকে আবার শহীদ সালাম বরকতের মোড়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করে ঘটনাস্থলের পাশ দিয়ে ৯টা ৩০ মিনিটে ট্রান্সপোর্টে যান। ৯টা ৩০ থেকে ১০টা ১৬ মিনিট পর্যন্ত দুবার ঘটনাস্থলের সামনে গিয়ে দুবার আসা-যাওয়া করেন।
এরপর ১০টা ২০ মিনিটে আবার চৌরঙ্গীর মোড় হয়ে ছাত্রীদের হলের রাস্তা, শহীদ মিনার, পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পুনরায় ১০টা ৫০ মিনিটে ট্রান্সপোর্টে ফিরে যান। আবার ১০টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের দিকে যান। সেখান থেকে আবার ট্রান্সপোর্টে ফিরে যান। এবং শেষে ১১টা ০১মিনিটের দিকে শহীদ সালাম বরকত হলের দিকে গিয়ে ফেরার পথে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন।
তবে অভিযুক্ত ব্যক্তি ক্যাম্পাস থেকে কীভাবে বের হয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, একাধিক মনিটরে রেকর্ডিং পর্যবেক্ষণ চলছে। তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।
ঘটনার চলমান তদন্ত প্রসঙ্গে প্রক্টর স্ট্রিমকে বলেন, ‘আমরা সব ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহায়তা করছি। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে অপরাধীকে খুঁজে বেড় করতে কাজ করছে। আশা করছি দ্রুতই সে ধরা পড়বে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে