স্ট্রিম প্রতিবেদক

হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) অধিদপ্তরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ জনের শরীরে হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩১৮ জন নতুন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে—এমন ২২৭ জনের মৃত্যু হয়েছে।
তবে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৫ হাজার ৯৮০। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৪ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৮২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাম প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চলছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে