স্ট্রিম ডেস্ক

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে ১ জন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬৮৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৩ হাজার ৯৮৫ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১১ হাজার ১৭১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

.png)

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা এবং তরুণদের দক্ষতা বাড়াতে শুরু হয়েছে ‘ভিভো ভি৭০ সিরিজ প্রেজেন্টস ক্লাইমেট কানেক্টস কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ ২০২৬’। গত শনিবার (২০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
৭ মিনিট আগে
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ লক্ষ্যে দুই দেশ আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পরে হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে