স্ট্রিম প্রতিবেদক

আগামী দিনের লড়াই নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।
বৃহস্পতিবার (২১ মে) জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর পল্টনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ‘শফিউল আলম প্রধান আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। অভ্যন্তরীণ কিংবা বাইরের কোনো আধিপত্যবাদ এ দেশের মানুষ মেনে নেবে না।’
রাশেদ প্রধান আরও বলেন, ভারত সীমান্তে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং অবৈধভাবে পুশ-ইন করছে। এমনকি গেরুয়া পতাকা উড়িয়ে আগ্রাসন প্রদর্শন করছে। দেশপ্রেমিক জনতার আর চুপ থাকার সুযোগ নেই।
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে রাশেদ প্রধান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রামিসার মতো ছোট শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চলছে। দেশজুড়ে চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় ‘মব’ সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় দলীয়করণ চলছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ারসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে