স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তাঁর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন খুনিয়াপালং এলাকার বাসিন্দা মো. একরাম মিয়ার স্ত্রী ছেমন আরা (২৫) ও তাঁদের তিন বছর বয়সি মেয়ে আসমা বিবি। আক্রান্ত পরিবারটি রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা বনবিভাগের জমিতে কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন বাবুল।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ তিনটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় তারা সৈয়দ কলোনির কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে ও আশপাশের গাছপালা উপড়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তাঁর স্ত্রী ছেমন আরা। তাঁদের সঙ্গে দুইটি শিশু সন্তান ছিল। এ সময় হাতির পালটি তেড়ে এলে ছয় বছর বয়সি ছেলে রেহান উদ্দিনকে নিয়ে বাড়ির পেছনে গিয়ে রক্ষা পান একরাম মিয়া। তবে ছেমন আরা ও তাঁর শিশুকন্যা আসমা বিবি হাতির আক্রমণের মুখে ঘটনাস্থলেই মারা যায়।
খুনিয়াপালং ইউপি সদস্য জয়নাল আবেদিন জানান, হাতির পালটি অত্যন্ত আক্রমণাত্মক ছিল। সামনে পড়ায় মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না। হাতিরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের গাছের আম ও কাঁঠাল খেয়ে পাশের পাহাড়ে চলে যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ বলেন, বনাঞ্চল উজাড় ও মানুষের বসতি বিস্তারের কারণে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বাড়ছে। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পর হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে পাঠানো হয়েছে। বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, ঘটনাস্থলে গিয়ে উপ-পরিদর্শক শেখ আব্দুস সবুর মরদেহের সুরতহাল সম্পন্ন করেছেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে