স্ট্রিম সংবাদদাতা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।’
তিনি বলেন, ‘দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।’
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করবো।’
তিনি বলেন, ‘কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের ভিতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জনগণের উপকার হয়। আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি। সেই চেষ্টাই আমরা করছি, যেন আপনারা বুঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তাঁরা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখা সহ আমাদের জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।’
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্তানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।’
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা। পরে স্বাস্থ্য মন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।

ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে যাত্রীদের ভিড় কিছুটা ভেড়েছে সদরঘাটে। পছন্দমতো ডেক ও কেবিন না পেয়ে হতাশ অনেক যাত্রী। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বুধবার (১৮ই মার্চ) বেলা ৩টা পর্যন্ত ৫১টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। সদরঘাট পৌঁছেছে ৫৭টি।
১৪ মিনিট আগে
ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ফাঁকা হয়ে গেছে ঢাকা। এ সময় চুরি, ছিনতাই, ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এই ছুটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দিয়েছে বিশেষ নিরাপত্তা নির্দেশনা। এমনকি মূল্যবানসামগ্রী থানায় রাখার সুযোগও পাবেন। আর পুলিশ সদস্যরাও বিশেষ দায়িত্ব পালন করছেন।
১ ঘণ্টা আগে
ঈদুল ফিতর ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠান আগেই ছুটি ঘোষণা হয়েছে। সরকারও আগেই সরকারের নির্দিষ্ট ছুটি ঘোষণা করেছে। সবমিলিয়ে লম্বা ছুটির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বন্দরে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
২ ঘণ্টা আগে