স্ট্রিম ডেস্ক

ভারতের কাছে প্রাপ্য পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শুক্রবার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন।
ফরিদা আখতার আরও বলেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, 'মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সাথে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। যে ক্লসগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।'
ফারাক্কা বাংলাদেশ কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, 'ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী- সবকিছু ধংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব।'
পানির হিস্যা আদায় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে ফরিদা আখতার বলেন, 'সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব।'

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে