স্ট্রিম প্রতিবেদক

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন, মামলার ডকেট (তদন্ত কর্মকর্তার তৈরি করা সাক্ষ্যপ্রমাণের সারসংক্ষেপ) এবং যাবতীয় আলামত আদালতে পাঠানো হয়েছে।
আজ রোববার (২৪ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসব নথিপত্র নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেল তিনটার দিকে তিনি জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এবং মামলার ডকেটসহ প্রয়োজনীয় আলামতগুলো আদালতে নিয়ে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মামলার সব নথিপত্র এবং আলামত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায় তা আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে চাঞ্চল্যকর এই মামলার তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করে মিরপুর বিভাগের পল্লবী থানা পুলিশ। আজ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তা আদালতে দাখিল করা হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে