স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশি হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা নাঈম উদ্দিনকে হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবীর সঞ্চালনায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, “জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম রাষ্ট্রীয় বাহিনী আর ব্রিটিশ আমলের কায়দায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়বে না। নাগরিক অধিকার নিয়ে সবাই সুস্থভাবে বাঁচতে পারবে। কিন্তু গতকাল রাতের ঘটনা প্রমাণ করে এই দেশে আমরা কেউ নিরাপদ নই।”
নতুন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকার গঠিত হওয়ার এক মাসও হয়নি, অথচ তারা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর দাদাগিরি সামলাতে পারছে না। সরকার এখনই এর লাগাম টেনে ধরতে না পারলে আমরা হয়তো আবারও একটি পুলিশি রাষ্ট্রের দিকেই এগিয়ে যাচ্ছি।”
বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, “রাস্তা বা পার্কে স্বাধীনভাবে চলাফেরা করা একজন নাগরিকের অধিকার। তাকে যখন বিনা কারণে আটকে হেনস্তা করা হয়, তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পরও কেন পুলিশের এমন আচরণ থামানো যাচ্ছে না? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি ‘মব’ হয়ে ওঠে, তবে তা আটকানোর দায়িত্ব কার?”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “পোশাক পাল্টালেও পুলিশের চরিত্র বদলায়নি। পুলিশ সংস্কারের নামে গঠিত কমিশন আসলে কী করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিসি মাসুদ নিজেকে ঢাকার প্রতাপশালী ভাবছেন। তিনি আগে নারী আন্দোলনকারী ও শিক্ষকদের ওপরও হামলা চালিয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুলিশের কাজে বাধা দেওয়া যাবে না। এর মানে কি পুলিশ যা ইচ্ছা তা-ই করবে? নাগরিকদের ওপর ‘মোরাল পুলিশিং’ করার অধিকার কোনো পুলিশের নেই।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে