স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক শুল্ক এবং দেশটির সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়গুলো এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। চুক্তির সব দিক পর্যালোচনা করছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে ‘ইভলভিং সিনারিও’ (বিকাশমান পরিস্থিতি) হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “সে দেশের সর্বোচ্চ আদালত আগের ট্যারিফ অবৈধ ঘোষণা করার পর তারা সব দেশের জন্য নতুন করে ১০ ও ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছে। আমরা এটি বিভিন্ন মাধ্যমে শুনলেও এখনো কোনো লিখিত কাগজপত্র পাইনি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এটি কার্যকর হতে ১৫০ দিনের মধ্যে দেশটির কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ফলে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।”
বিগত সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চুক্তিটি নিয়ে এখনো মন্তব্য করার মতো সময় আসেনি। আমরা এর ভালো-মন্দ সব দিক পর্যালোচনা করছি। এরপরই করণীয় ঠিক করা হবে।” চুক্তির গোপনীয়তা রক্ষার বিষয়ে তিনি জানান, আলোচনার সময় কিছু ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’ থাকে। এই চুক্তি এবং সংশ্লিষ্ট দেশ—উভয়ই স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে কোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমদানি তদারকি করা পণ্যগুলোর দাম স্বাভাবিক রয়েছে। তবে রমজানের শুরুতে অনেকে এক মাসের বাজার একসঙ্গে করায় সবজিজাতীয় কিছু পণ্যের দাম বেড়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “৪০-৫০ টাকার লেবু ১২০ টাকা হলেও তা সাময়িক। এটি আবারও আগের দামে ফিরে এসেছে।” চাঁদাবাজি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন শুধু আশ্বাস দেওয়া হলেও এবার আমরা কাজ করে দেখাব।”

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে