স্ট্রিম ডেস্ক

আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
৭ মে, বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকাল মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া যাচ্ছে। এ দুটি প্রতিষ্ঠান হলো আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। তখন আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এটি বন্ধ করে দিয়েছি।’
তথ্য ফাঁসের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের ঘটনায় গত ফেব্রুয়ারি থেকে পাঁচটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা বন্ধ রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
বলা দরকার, এনআইডি যাচাইয়ের জন্য ১৮৬টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে