স্ট্রিম প্রতিবেদক

ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করার পরপরই বৈশ্বিক শিপিং খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বের শীর্ষ লজিস্টিকস ও কনটেইনার পরিবহন কোম্পানি ‘মারস্ক লাইন’ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪টি দেশের সঙ্গে উপসাগরীয় কয়েকটি গন্তব্যে নতুন কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত করেছে।
গত সোমবার (২ মার্চ) জারি করা এক পরামর্শবার্তায় মারস্ক জানায়, তাৎক্ষণিকভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম ও জুবাইল বন্দরে নতুন বুকিং নেওয়া হবে না।
ইরানের হুঁশিয়ারি ও শিপিং ঝুঁকি
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী’র প্রধান উপদেষ্টার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। এই পথ দিয়ে কোনো জাহাজ অতিক্রমের চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সামরিক উত্তেজনা বাড়ায় শিপিং কোম্পানিগুলো নতুন করে ঝুঁকি মূল্যায়ন শুরু করেছে। মারস্ক জানিয়েছে, বর্তমান অস্থিতিশীলতা ও পরিচালনাগত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ কার্গো পরিবহনে স্থগিতাদেশ
কোম্পানিটি আরও জানায়, নতুন ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে উপসাগরীয় দেশগুলোতে ‘রেফার’ (তাপমাত্রা-নিয়ন্ত্রিত), বিপজ্জনক বা বিশেষ ধরনের কার্গো গ্রহণও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে অন্যান্য বাণিজ্য করিডরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। পরামর্শবার্তা জারির আগে নিশ্চিত হওয়া বুকিংগুলো প্রতিটি কেস আলাদাভাবে পর্যালোচনা করা হবে। ইতিমধ্যে পথে থাকা কার্গোগুলো সক্রিয় ব্যবস্থাপনায় রাখা হয়েছে এবং প্রয়োজনে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে।
সরবরাহ শৃঙ্খলে বড় চাপের শঙ্কা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে উপসাগরীয় কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ করায় অনেক এয়ারলাইন ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করছে। এর ফলে সমুদ্র ও আকাশপথের সমন্বিত সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে জ্বালানি, ভোগ্যপণ্য ও শিল্প কাঁচামালের সরবরাহ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে