এমএসএফের প্রতিবেদন
জুনে নদী, সড়ক, রেললাইন ও ফসলি জমিতে পড়ে থাকা অবস্থায় ৬৫টি অজ্ঞাত ও নামীয় লাশ উদ্ধার করা হয়েছে, যা আগের মাসে ছিল ৫৩।
স্ট্রিম প্রতিবেদক
‘মব’- এর মাধ্যমে দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা চলছেই। জুনেও এই ধরনের ঘটনায় ৩৩ জন নিহত এবং ১২৬ জন গুরুতর আহত হয়েছেন। মে মাসে ‘মব সহিংসতায়’ ৩২ জন নিহত হলেও, আহত ছিল ৭১। এক মাসের ব্যবধানে আহত বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।
মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানায়, দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে তারা এই প্রতিবেদন তৈরি করেছে।
এমএসএফের তথ্যে, জুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এক এবং কারা হেফাজতে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন তিনজন।
মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার সংখ্যা তুলে ধরে সংগঠনটি বলেছে, জুনে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতির দিকে গেছে এবং অধিকতর অস্থিতিশীল রূপ ধারণ করেছে। বিশেষ করে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, গণহারে গ্রেপ্তার, অজ্ঞাতপরিচয়ের লাশ উদ্ধার এবং সীমান্ত পরিস্থিতির অবনতি– এসব সূচকে উদ্বেগজনক ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এটি আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাব্যবস্থার দুর্বলতাকে স্পষ্টভাবে নির্দেশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মামলায় মে মাসে ৬৫ জন গ্রেপ্তার ছিল। জুনে সাতগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৭৩ জন, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা দমনমূলক ব্যবস্থার সম্ভাবনার সংকেত দেয় এবং বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
জুনে রাজনৈতিক সহিংসতায় ৩০৩ জন আহত ও দলীয় সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে উল্লেখ করে এমএসএফ বলেছে, রাজনৈতিক সহিংসতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। দলীয় ও অজ্ঞাত ব্যক্তিদের হামলা, উভয় ক্ষেত্রেই হতাহতের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়া থেকে বোঝা যায়, রাজনৈতিক পরিবেশ ক্রমেই সহিংস ও অনিরাপদ হয়ে উঠছে।
জুনে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হুমকির ঘটনা ঘটেছে ১৯টি। আইনি হয়রানির শিকার হয়েছেন ৬ জন, গ্রেপ্তার হয়েছেন অনলাইন পোর্টালের তিন সাংবাদিক। এমএসএফের তথ্যে, জুনে নদী, সড়ক, রেললাইন ও ফসলি জমিতে পড়ে থাকা অবস্থায় ৬৫টি অজ্ঞাত ও নামীয় লাশ উদ্ধার করা হয়েছে, যা আগের মাসে ছিল ৫৩।
এমএসএফ জানায়, জুনে ভারত ও মিয়ানমার সীমান্তে ৬ জন নিহত এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে। জুনে ভারত থেকে ৪২৩ জনকে পুশইনের চেষ্টা করা হয়, যার ফলে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা উৎকণ্ঠা ও আতঙ্কের জীবন যাপন করছেন।
প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সহিংসতা কিছু ক্ষেত্রে কমলেও ভারত থেকে পুশইনের চেষ্টা বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় মানবিক সংকটের আশঙ্কা তৈরি করছে। এটি আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
এমএসএফ বলেছে, জুনে ৩৪৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। জুনে মৃত ৯ জন, জীবিত দুজনসহ মোট ১১ নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া এই মাসে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।

.png)

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী প্রতি লিটার তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে তিনি এই নির্দেশ দিয়েছেন। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশালে এক আসামির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানো হয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে