স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়টি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানবিক করিডরের প্রশ্নই ওঠে না। মানবিক করিডরের ব্যাপারে আমরা “নো” বলে এসেছি, বন্দরের ব্যাপারে “নো” বলে এসেছি। দেশের স্বার্থের বিরোধী আমরা কোনো কিছুতে “হ্যাঁ” বলিনি।’
আজ রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা-বাগানভিত্তিক পঞ্চায়েত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়েত আমির জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তাঁরা স্পষ্টভাবে দুই ইস্যুতে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বলেছি, এই দুইটা বিষয়ে না এগোনোই ভালো।’ তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের অধীন সংসদে আলোচনা করেই এসব বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলেছি, রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে। আর যদি কোনো কাজ বাকি থাকে, তবে এপ্রিলের মধ্যেই নির্বাচন শেষ হওয়া উচিত।’ তিনি জানান, প্রধান উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করে বলেছেন, নির্বাচন এমন হবে, যেখানে প্রতিটি মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, আর ইতিহাস সৃষ্টি হবে।
চা-শ্রমিকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারে যাঁরা যান, তাঁরা কি শ্রমিকদের ভোট নেন না? যদি নিয়ে থাকেন, তবে তাঁদেরও সমান সুযোগ-সুবিধা দিতে হবে। জনগণ ও আল্লাহর ইচ্ছায় যদি আমরা দায়িত্ব পাই, তাহলে চা-শ্রমিকদের সন্তানদের প্রতিভা বিকাশে পাশে দাঁড়াব।’
জামায়াত আমির প্রশ্ন করেন, বাগানমালিকেরা কেন শ্রমিকদের উন্নত শিক্ষার ব্যবস্থা করেন না।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নারী শ্রমিকদের সন্তানকে পিঠে বেঁধে চা-পাতা তুলতে হয়। কী অমানবিক দৃশ্য। তাঁরা কি মানুষ না? কেন তাঁদের ওপর এই অমানবিকতা চাপিয়ে দেওয়া হয়েছে?’
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম, জয়চণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য এবং লংলা ভ্যালি চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী।
চা-বাগানভিত্তিক কুলাউড়ার ৩৪টি বাগানের পঞ্চায়েত নেতাসহ নারী-পুরুষ চা-শ্রমিকরা এ সভায় অংশ নেন।
সভা শেষে জামায়াত আমির উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মহিলা সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়াও তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের সম্মেলনেও বক্তব্য দেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে