
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যেন অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অনলাইন ও অফলাইন ক্লাসের একটি সিস্টেমেটিক ডিস্ট্রিবিউশন (সুশৃঙ্খল বণ্টনপদ্ধতি) তৈরি করা হয়। আমরা এখনো তাঁদের সঙ্গে বসতে পারিনি।
তিনি আরও জানান, সোম বা মঙ্গলবার অংশীজনদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা মন্ত্রিসভাকে (ক্যাবিনেট) অবহিত করা হবে। এরপর মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অংশীজনদের এই মতামত তুলে ধরা হবে বলে মন্ত্রী জানান। এর আগে গত বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-3a0718-256x144.webp)


-58db6b-256x144.webp)