স্ট্রিম প্রতিবেদক

দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, আজ আদালত সেলিনা হায়াৎ আইভীর দুটি মামলার জামিন মঞ্জুর করেছেন। তবে আরও মামলায় তিনি গ্রেপ্তার থাকায় এখনই তাঁর মুক্তি মিলছে না।
সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে এই দুটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা দুটিতে আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল তা মঞ্জুর করেন। ওই দুই মামলাতেই আজ হাইকোর্ট তাঁকে জামিন দিলেন।
২০২৫ সালের ৯ মে ভোররাত তিনটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সে সময় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তাঁকে ওই পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর গত বছরের ১৮ নভেম্বর তাঁকে নতুন করে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেসব মামলাতেও হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে পরবর্তীতে সেগুলোও স্থগিত করে দেয় আপিল বিভাগ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে