গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ‘হামলার’ প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ২২ দলের অংশগ্রহণে সংহতি সমাবেশ হবে।
স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ‘পুলিশ ও সেনাবাহিনীর হামলার’ ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ২২টি দলের অংশগ্রহণে আলোচনা সভা হয়। সভা শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন সাংবাদিকদের জানান, সভায় অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠনের দাবির ব্যাপারে একমত হয়েছেন।
রাশেদ খান বলেন, ‘হামলার প্রতিবাদে শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়োজন করা হবে। সেখানে আজকে উপস্থিত ২২টি দল থাকার ব্যাপারে একমত হয়েছে। ওই কর্মসূচি হবে ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচি।’
তিনি বলেন, ‘নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনী যে যৌথ হামলা করেছে আজকের সভায় সেটির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করা হয়েছে।’
রাশেদ খান বলেন, ‘এ ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার এই কমিটি গঠনের আশ্বাস দিয়েছে, কিন্তু তার বাস্তবায়ন এখনো হয়নি। যাঁরা হামলা করে নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে সেই দোষীদের গ্রেপ্তার করতে হবে।’
ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্যের প্রয়োজন উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘আমাদের আলোচনা সভায় বক্তব্য এসেছে আামাদের মধ্যে বিভাজন ও একে অপরকে ঘায়েলের যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম সেই সুযোগে নুরুল হক নুরের ওপর হামলা করা হয়েছে। পুনরায় ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা তৈরি প্রয়োজন।’
সভায় আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারর প্রসঙ্গে সভায় সবাই একমত পোষণ করেছে বলেও জানান তিনি।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচ এম হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আনোয়ার শাহাদাৎ টুটুল, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদের, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, জাতীয় সাম্যবাদীর সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন, বাংলাদেশ জাতীয় দল এর এহসানুল হুদা, ডেমোক্রেটিকের খোকন চন্দ্র দাস, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবীব লিংকন, খেলাফত মজলিসের নায়াবে আমির আহমমেদ আলী কাসেমী, এনপিপির মহাসচিব মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক দলের সাইফুল আলম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, ও এনপিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত কর্মঘণ্টা ও কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদন মতে, দীর্ঘ কর্মঘণ্টা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
৩৮ মিনিট আগে
আইনি জটিলতা ও আসামিপক্ষের সারসংক্ষেপ জমা দিতে বিলম্বের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি এখনো ঝুলে আছে। ২০১৮ সালের রায়ের পর দণ্ডিতরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ও লিভ টু আপিল দায়ের করলে ২০১৯ সাল থেকে মামলাটি সেখানে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটি মেরামতের পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট চালু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কেন্দ্রটির বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত হয়। বর্তমানে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ মিলছে।
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবশেষে জ্বালানি লোডিং হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৩৫ মিনিটে ঈশ্বরদীর এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১ ঘণ্টা আগে