স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কোথায়, তা এখনো জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ওই আসামি যদি বিদেশে গিয়ে থাকে, তা বৈধ পথে নয়। এখন অবৈধ পথে গেছে কিনা, আমি বলতে পারব না।’
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘কোথায় আছে জানতাম, তাহলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওই রকম নিউজ থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক অবস্থান (এক্স্যাক্ট লোকেশন) জানতে পারিনি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি জানান, এরই মধ্যে হাদি হত্যার ঘটনায় ১০ জনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আবদুল হান্নান রয়েছেন।
রোববার দিনভর গুঞ্জন ছিল আপনি পদত্যাগ করছেন– এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।’
দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন যারা হিটলিস্ট বা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ), তাদের আমরা অলরেডি হাতিয়ারসহ গানম্যান দিয়েছি। আর এটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে, তারা নিজেরা বসে কারা কারা ভালনারেবল, তাদের একটা তালিকা করেছে এবং গানম্যান দেওয়া হচ্ছে। অনেকে আবার গানম্যান নিতে চাননি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সব আপনাকে তো বলে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে