স্ট্রিম প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালু করেছে। রোববার (২৮ ডিসেম্বর) গুলশানের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রথম দফায় ২ হাজার ৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে এ বিমার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫ হাজার আউটসোর্সিং কর্মী ও মশকনিধনকর্মীরাও এই সুবিধা পাবেন। চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় এই বিমা সেবা দেওয়া হচ্ছে।
প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা অনিরাপদ পরিবেশে কাজ করেন। তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেই এমন সুবিধা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এই বিমার আওতায় কর্মীরা রাজধানীর ৪০০টির বেশি ক্লিনিকে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা পাবেন। এ ছাড়া কোনো কর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে।
স্বাস্থ্যবিমার বার্ষিক প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। ১ হাজার জন কর্মীর প্রিমিয়াম দিচ্ছে সাজেদা ফাউন্ডেশন ও রেকিট বাংলাদেশ। বাকি ১ হাজার ৪৬৭ জনের ব্যয় বহন করছে ডিএনসিসি।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে