স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনের দায়িত্বে এসে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআইকে) প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তার নাম আকিদুল ইসলাম। তিনি সাতক্ষীরা কোর্ট পুলিশে দায়িত্বরত।
অভিযোগ উঠেছে, ভোটগ্রহণের মালামাল নিয়ে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান আকিদুল। বিকেলে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে বৈঠক করতে দেখা যায় তাঁকে।
রাজীব হোসেন বলেন, ‘আদালতে যাওয়ার সুবাদে ওই পু্লিশ কর্মকর্তা আমার পূর্ব পরিচিত। ভোট কেন্দ্র আমার ব্যক্তিগত অফিসের পাশে হওয়ায় সৌজন্যমূলক কথা বলতে তিনি আমার অফিসে আসেন। সেখানে আমরা ১০-১২ জন ছিলাম। এই ঘটনাটিকে অনেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনী দায়িত্বে থাকা এএসআই আকিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।’
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, ‘অভিযোগ ছিল কোনো একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলেছেন। সেই অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬