স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জসিম চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিএনপি জানিয়েছে, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে এনসিপি নেতা দিদার হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, চাপাতি) নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করে। ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেনি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
হাতিয়া উপজেলা বিএনপি নেতারা জানান, হান্নান মাসউদ তাঁর নিশ্চিত পরাজয় সন্নিকটে জেনে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছেন। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণকে দমন-পীড়ন ও সন্ত্রাসী কায়দায় হামলা করে ধানের শীষের জোয়ার থামানো যাবে না।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় উপজেলা বিএনপি।
তবে হান্নান মাসউদের নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য মো. হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তিনি অভিযোগ করেছেন, তাঁদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হচ্ছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১২ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪০ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে