স্ট্রিম প্রতিবেদক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত ট্রাফিক ক্যামেরা ফাঁকি দিতে মোটরবাইকের নম্বর প্লেট লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি লাভলু হকের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের পর এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান।
গ্রেপ্তার লাভলু হকের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়।
আনিছুর রহমান জানান, লাভলু তাঁর মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, যাতে স্বয়ংক্রিয় এআই ক্যামেরার মামলা থেকে বাঁচা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের নজরে আসে।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, 'বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা মনে করলাম, এটি দেখে অন্যরাও এমন অপরাধ করতে উৎসাহিত হতে পারে। এরপরই আমরা চালককে শনাক্ত করতে কাজ শুরু করি।'
তবে অস্পষ্ট ছবির কারণে অপরাধীকে খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি স্পষ্ট ছিল না। ফলে তাঁকে শনাক্ত করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। পরে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অবশেষে তাঁকে শনাক্ত ও সোমবার গ্রেপ্তার করা হয়।'
গ্রেপ্তারের পর লাভলুকে ঢাকার বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সংবাদ সম্মেলনে ট্রাফিক কর্মকর্তা আরও জানান, 'আদালত তাঁকে এক মাসের সাজা ও জরিমানা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে রায়ের আনুষ্ঠানিক কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।'

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে