স্ট্রিম প্রতিবেদক

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
তাঁরা জানান, সম্প্রতি আনিস আলমগীর সরকারবিরোধী নানা ধরনের ‘স্টেটমেন্ট’ বা বিবৃতি দিয়েছেন। তাঁর ভিত্তিহীন ও অযৌক্তিক অতিকথনে বর্তমান সরকার বিব্রত। মানহানিকর ও বিভ্রান্তিকর কথাবার্তা বলে বিশৃঙ্খল পরিবেশ তৈরির কোনো দুরভিসন্ধি আছে কি না, সেসব বিষয়ে জানার জন্য তাঁকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছে।
তিনি কেন সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন এবং কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন কি না—সেসব বিষয়ে জানার জন্যই মূলত তাঁকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাত ১১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে, রোববার সন্ধ্যা সাতটার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাঁকে পুলিশের ডিবি কর্যালয়ে আনা হয় বলে জানান সিনিয়র এই সাংবাদিক।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে