স্ট্রিম প্রতিবেদক

৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে নাহিদ বলেন, জুলাইয়ের প্রায় ১ হাজার ৪০০ শহীদকে হয়েছেন। আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। একইসঙ্গে আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। না হলে জনগণ নিজেরাই সেটি খুলে নেবে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করবে। ১ জুলাই থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা ও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনে ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্র, শ্রমিক, নারী, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম, সাংবাদিক, আইনজীবী, প্রবাসী বাংলাদেশি এবং সেনাবাহিনীর তরুণ সদস্যসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও আন্দোলনের মূল লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি।
হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ওই রায়ে জনগণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা সন্তুষ্ট নন। ইনুর বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এনসিপি আপিলের মাধ্যমে কঠোরতর বিচার প্রত্যাশা করে।
সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, বর্তমান সরকারের আমলে জুলাই গণহত্যার মাত্র দুটি মামলার রায় হয়েছে। তদন্ত ও অভিযোগপত্র দাখিলের গতি সন্তোষজনক নয়। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের দাবি করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখনো সরকারের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য কর্মসূচি ঘোষণা করা হয়নি। শুধু আনুষ্ঠানিকতা নয়, আন্দোলনের আকাঙ্ক্ষার বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এসময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে