স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারাহ ফেরদৌস নামে ২৭ বছর বয়সী ওই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
শুক্রবার (২৬ জুন) বিকালে ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারাহর লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘ওই নারী চিকিৎসকের সঙ্গে তিন দিন ধরে তাঁর পরিবারের যোগাযোগ ছিল না। ফোনে সাড়া না পেয়ে স্বজনেরা শুক্রবার বাসায় গিয়ে লাশ পান।’
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওসির ধারণা, স্ট্রোক করে মারা যেতে পারেন ফারাহ। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা শুক্রবার বিকেলে শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ফারাহর লাশ উদ্ধার করে।
ফারাহর গ্রামের বাড়ি খুলনার ফুলতলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন। ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ফারাহ। ৩৯তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী ছিলেন।
ফারাহর ছোট বোন নজুলা ফেরদৌসও চিকিৎসক। তিনি বিএমইউতে নিউরোসার্জারি কোর্সে অধ্যয়নরত। তবে তিনি বোনের সঙ্গে ওই কক্ষে থাকতেন না। খবর পেয়ে নজুলা শাহবাগ থানায় যান। পরে পুলিশ নজুলাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করলেও, সাড়া পায়নি। একপর্যায়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায়– ফারাহ টেবিলের ওপর মাথা নোয়ানো অবস্থায় খাটের ওপর বসে আছেন। নজুলা তাঁর বোনের লাশ শনাক্ত করেন।
অবিবাহিত এই চিকিৎসক ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন) নজুলার সঙ্গে ফারাহর সর্বশেষ কথা হয়েছিল। ফারাহর আগে থেকে কোনো বড় শারীরিক সমস্যা ছিল না বলে তাঁর বোন জানিয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে