স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। এই মৃত্যুফাঁদ থেকে মানুষকে বাঁচাতে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি নিজ এলাকার মানুষের ক্ষোভ ও নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনে ফ্লোর পেয়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। আপনি সংশ্লিষ্ট মন্ত্রীকে একটি রুলিং দিন—যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।’
সড়কটির বেহাল দশা ও নিয়মিত প্রাণহানির কথা জানিয়ে আবেগাপ্লুত হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে; এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে।’
তিনি জানান, সংসদে বক্তব্য দেওয়ার আগমুহূর্তেও ওই সড়কে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রশাসনিক অবহেলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেবীদ্বার এলাকার সড়কটি প্রতিদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।’
হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, চট্টগ্রাম ও সিলেটের মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি দিয়ে প্রায় ১০ লাখ মানুষ চলাচল করেন। দুটি বিভাগীয় শহরকে যুক্ত করা এই মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট, যা দেশের আর কোনো মহাসড়কের ক্ষেত্রে নেই।
তাঁর বক্তব্যের পর অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিধিতে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে