স্ট্রিম ডেস্ক

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেমড সেলে (নির্জন কারাবাস) রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ২৮ অক্টোবর।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের আবেদনের প্রেক্ষিতে আজ (রোববার) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেমড সেলে রাখার বৈধতা নিয়ে ২০২১ সালে রিটটি হয়। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি রিটটি করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। সেই রুল নিষ্পত্তি করে ২০২৪ সালের ১৩ মে পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রায়ে হাইকোর্ট বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে অন্য বন্দিদের মতোই দেখতে হবে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা অন্য বন্দিদের নিরাপত্তার স্বার্থে, সংক্রামক রোগ, স্বাস্থ্যগত বিষয়সহ ব্যতিক্রম পরিস্থিতির কারণে তাকে কনডেমড সেলে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির বক্তব্য শুনতে হবে।
সেই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সাধারণ সেলে স্থানান্তরের জন্য অবকাঠামো ব্যবস্থাসহ উদ্যোগ শুরু করতে রায়ে কারা কর্তৃপক্ষে নির্দেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না উল্লেখ করে বলা হয়, এ ধরনের বন্দি জামিন আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের জামিন আবেদন গ্রহণ করা উচিত।
হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে। এর প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসে।

.png)

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১৯ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
২৩ মিনিট আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে