স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে দেশে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি।
স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১-এর স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের প্রাপ্তি ছিল না; এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার। অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার এত বছর পরও সেই অঙ্গীকার আজও পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায়।’
বিগত বছরগুলোর রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে এ জাতির ওপর বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের অন্ধকার শাসন চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে দুর্বল ও বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টাও হয়েছে বহুবার।’
জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই ভূখণ্ডের মানুষ কখনো পরাজয় মানেনি। সবশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মদানের বিনিময়ে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা পুনরায় ফিরে এসেছে।’
একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘শহিদদের রক্তের ঋণ শোধ করতে আমরা একটি জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে