স্ট্রিম প্রতিবেদক

মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী এক হাজার পুলিশ সদস্য 'বডি-ওর্ন ক্যামেরা' পরবেন। ইতিমধ্যে জাতীয় সংসদ ভবন এলাকা, দাফন স্থলসহ আশেপাশের বিভিন্ন এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসব পয়েন্টে নজরদারির দায়িত্ব পালন, পেট্রলিং ও তল্লাশি কর্মকাণ্ডেও এই ক্যামেরা ব্যবহার হচ্ছে।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন।
তালেবুর রহমান আরও বলেন, এসব ক্যামেরার কিছু থাকবে অফলাইনে, কিছু থাকবে অনলাইনে। অনলাইনে থাকা ক্যামেরাগুলোর সঙ্গে সরাসরি কনট্রোল রুমের যোগাযোগ থাকবে।
এছাড়া আজ সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক ক্ষুদেবার্তায় তালেবুর রহমান বলেন, 'ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।'
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি-ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে