স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে চুরির অপবাদে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গতকাল রোববার (১০ মে) নগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মো. তুষার (১৮) কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে দুই যুবক পালাক্রমে লাঠি দিয়ে মারধর করছেন। ভিডিও ধারণের আগে একজন ‘চালু করে দিয়েছি’ বলার পরই শুরু হয় মারধর।
৪৫ সেকেন্ডে ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যুবক মিলে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি ব্যথায় চিৎকার করে ‘ও মা, ও মা’ বলে আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে তিনি আকুতি জানিয়ে বলেন, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ তবে এরপরও থামেনি মারধর।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, আহত তুষার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে।
ওসি বলেন, অভিযোগ যাই থাকুক না কেন, কাউকে এভাবে গাছে বেঁধে মারধর করার অধিকার কারও নেই। এটি গুরুতর অপরাধ। একইসঙ্গে সেই নির্যাতনের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪০ মিনিট আগে