স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে বৃষ্টির মধ্যেই কোদাল হাতে খালপাড়ে নামেন তিনি। পরে খাল কেটে কাজ উদ্বোধন করেন। খালপাড়ে গাছের চারাও রোপণ করেন তিনি।
পাতলী খালটি ৮ কিলোমিটার দীর্ঘ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বরে নিজের হাতে এই খাল খনন উদ্বোধন করেছিলেন। ওই সময় তাঁর রোপণ করা খেজুর গাছটি এখনও রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় জনতার উদ্দেশে বলেন, ‘আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের জন্য ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই। পাতলী খাল খননের ফলে ৪০ হাজার মানুষ উপকৃত হবে। ১২শ হেক্টর জমি সেচের পানি পাবে এবং সরাসরি সাড়ে ৮ হাজার কৃষক সুবিধা পাবে।’
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য। সারা দেশে যদি ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হয় কত মানুষ উপকৃত হবে একবার চিন্তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এমপি সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে