স্ট্রিম প্রতিবেদক

ভবিষ্যতে জ্বালানি-সংকট মোকাবিলায় অন্তত তিন মাসের মজুদ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি মজুদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কমপক্ষে তিন মাসের জ্বালানি মজুদ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে কড়াকড়ি নজরদারির আশ্বাস দেন তিনি।
জ্বালানি নিয়ে বর্তমান সংকট কেটে যাওয়ার পর সরকার কি দুই বছর বা পাঁচ বছরের মজুদের বিষয় নিয়ে কাজ করবে—এমন কোনো উদ্যোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে মনির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা খুব সিরিয়াসলি ভাবছি যে যুদ্ধ কেটে গেলেই আমরা যাতে ভুলে না যাই যে আমাদের একটি দীর্ঘমেয়াদি মজুদ প্রয়োজন। এটার ওপর আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা মনে করছি যে ন্যূনতম তিন মাসের একটি মজুদ আমাদের থাকা উচিত। আগে হয়তো ১০-১৫ দিনের বেশি মজুদের বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হতো না। কারণ, নিয়মিত জাহাজ আসত এবং প্রাপ্যতা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু এ ধরনের সংকটে বোঝা যায় যে দীর্ঘমেয়াদি মজুদের প্রয়োজন আছে।’
তিনি বলেন, ফলে সরকার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে। ডিজেল প্রায় সম্পূর্ণই আমদানিনির্ভর। অকটেন ও পেট্রোলের ক্ষেত্রেও অনেক কাঁচামাল বাইরে থেকে আনতে হয়। তাই এই প্রস্তুতি নিতে মজুদের বিষয়টি এখন থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সংকট কেটে গেলে বিষয়টি ভুলে না যাওয়া হয়। তিন মাসের মজুদের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশের জ্বালানির বড় একটি অংশ আমদানিনির্ভর হওয়ায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক্রুড অয়েল নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলে কিছুটা স্বস্তি আসবে। আমাদের তিনটি জাহাজের মধ্যে দুটি এখনো ঠিক আছে এবং আসতে কোনো সমস্যা নেই। একটি ক্ষেত্রে ‘ফোর্স মেজর’ ঘোষণা করা হয়েছিল, সেটি নিয়েও আলোচনা চলছে। বাকি দুইটির মধ্যে একটি যাত্রা শুরু করেছে, তবে যুদ্ধ পরিস্থিতির পরিবর্তনের কারণে হরমুজ অতিক্রম না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আরেকটি জাহাজ ৮ এপ্রিল যাত্রা শুরু করেছে, যা চলতি মাসের শেষ সপ্তাহে পৌঁছাতে পারে।
জ্বালানি তেলের দামে সম্ভাব্য সমন্বয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে যুগ্মসচিব বলেন, সরকার জনগণের স্বার্থ বিবেচনায় বর্তমানে দাম অপরিবর্তিত রেখেছে। বিশ্বের খুব কম দেশই এমন সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যৎ পরিস্থিতি নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে, সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
এদিকে দেশে এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রির বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে জানতে চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এলপিজির মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেহেতু এলপিজি খাতের প্রায় ৯৯ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত, তাই বাজার নিয়ন্ত্রণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তদন্তে জেলা প্রশাসকদের তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে