স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ ঘরের দেয়াল ধসে সেলিম আহমদ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সেলিম আহমদ উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সেলিম আহমদ নিজের বসতঘরের পুরোনো মাটির দেয়াল সরানোর কাজ করছিলেন। এ সময় একটি মাটির অংশ ধসে পড়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের সদস্যরা জানায়, সেলিম আহমদ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। কিছুদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় নিয়মিত কাজ করতে পারছিলেন না। সংসার চালানো ও চিকিৎসার খরচ জোগাতে তিনি স্থানীয় বাজারে ডাব, শাকসবজি ও বিভিন্ন ফলমূল বিক্রি করতেন। সেলিম আহমদ বিবাহিত এবং ছোট দুই সন্তানের পিতা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত সেলিম আহমদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে