স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতা ফারুক ও রাশেদ খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই একদল লোক জাতীয় পার্টির অফিসে হামলা চালান।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার এক পর্যায়ে জাপার কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ছবির ফলকও ভেঙে ফেলা হয়। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা ভেদ করেই তাঁরা সেখানে ঢুকে পড়েন। পরবর্তী সময়ে পুলিশ তাদের ধাওয়া করে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ প্রথমে নিরবতা দেখালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় হামলাকারীদের ধাওয়া দিয়ে বিজয়নগর পানির ট্যাংকি পর্যন্ত নিয়ে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে পাল্টা ধাওয়া করলেও টিকতে না পেরে অলিগলি দিয়ে সরে যায়। তবে হামলার সময় জাতীয় পার্টির কেউ ছিলেন না বলে জানা গেছে।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কী এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি থমথমে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৫ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে