স্ট্রিম প্রতিবেদক

দেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘সেবা প্রকাশনী’র অভ্যন্তরীণ আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নিরপেক্ষ অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে সেবার সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার সেবা প্রকাশনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর।
বিবৃতিতে মাসুমা মায়মুর জানান, ২০২০ সাল থেকে তিনি সেবা প্রকাশনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগত ও পারিবারিক নানা জটিলতার কারণে মাঝে তিনি সক্রিয় ভূমিকা রাখতে পারেননি। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানের কিছু অসাধু ব্যক্তি তাঁর বড় ভাই কাজী শাহনূর হোসেনকে ভুল বুঝিয়ে তাঁকে কাজে বাধা সৃষ্টি করেছেন।
মাসুমা মায়মুর বলেন, ‘সময়ের সাথে সাথে সেবা প্রকাশনীর কিছু ভুল সিদ্ধান্ত, আর্থিক অবস্থা ও বিক্রির পরিমাণ নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। গত দুই মাস ধরে আমি বিষয়টি অনুসন্ধান শুরু করি। তদন্তের এক পর্যায়ে প্রাথমিকভাবে এমন কিছু তথ্য ও প্রমাণ আমার হাতে আসে, যা থেকে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে।’
তিনি আরও জানান, বিষয়টির সত্যতা যাচাইয়ে একটি স্বতন্ত্র অডিট ফার্মের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। অডিট সম্পন্ন হলেই অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
নিজের ব্যক্তিগত সংগ্রামের কথা উল্লেখ করে মাসুমা মায়মুর বলেন, ‘চুরির তথ্য উদ্ঘাটন করার পর আমি ব্যক্তিগতভাবে নানামুখী চাপ ও জটিলতার মুখে পড়েছি। একই সময়ে আমার স্বামী কাজী মায়মুর হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তবে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আমি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
লেখক ও পাঠকদের আশ্বস্ত করে মাসুমা মায়মুর বলেন, ‘ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দায় আমাদেরই। লেখকদের প্রাপ্য রয়্যালটি যথাযথভাবে পরিশোধ করা হবে। সেবার পাঠকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কোটি কোটি পাঠকের আবেগ আর কাজী আনোয়ার হোসেন সাহেবের লিগ্যাসি রক্ষায় আমার চেষ্টার বিন্দুমাত্র ঘাটতি থাকবে না।’
তিনি আরও জানান, ভবিষ্যতে সেবা প্রকাশনীকে ‘সেবা প্রকাশনী প্রাইভেট লিমিটেড’ হিসেবে আরও সুসংগঠিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, খুব শিগগির ফেসবুক লাইভে এসে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে