স্ট্রিম প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে—জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে আত্মসমর্পণ করতে হবে। তাকে কারাগারে যেতে হবে। সে ক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে। আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে আমি মনে করি, এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তিনি তার দলের পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার চেষ্টা করছেন। এ ছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না।’
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের সঙ্গে আমাদের যে প্রক্রিয়া আছে, কূটনীতিতে সেটি চলছে। যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করে, বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন, সেটাই হবে।’
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘তিনি কি ভারতের নাগরিক? তাহলে ওখানে থানায় কী করবেন, না করবেন, সেটি তার ব্যাপার। সেটি তো আমার ব্যাপার নয়। একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, এটি একেবারেই তার ব্যাপার এবং এখানে সরকারের কোনো বিষয় নেই। তিনি বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুন বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন, প্রক্রিয়া একই। তাকে কারাগারে যেতে হবে, তার যে সাজা, সেটির মুখোমুখি হতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন আসামি কী বক্তব্য দেন, সেটি বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা নয় এবং নেবেও না। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে, ইতিমধ্যে তিনি সাজাপ্রাপ্ত। আমাদের যে প্রক্রিয়া, সেটি আগে থেকেই চলমান আছে। এটি নতুন করে আর নতুন প্রক্রিয়ায় চলার কোনো অবস্থা নেই।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হতো। বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে বলবে কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘সবকিছু বিবৃতি দিয়ে আপনাদের বলার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের যে কথাবার্তা চলমান রয়েছে, আলাপ হয়, বিনিময় হয়, তখন এই বিষয়টি আলোচনায় থাকে। একজন আসামি যদি দেশের বাইরে থাকেন, তিনি আত্মসমর্পণ করুন বা না করুন, তার জন্য বিচার একই হবে। আমাদের যে প্রক্রিয়া সরকার থেকে চলছে, সেটি চলমান রয়েছে।’

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে