
চুয়াডাঙ্গায় শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২২ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৪৫ শিশু। তাদের বেশির ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৩৫০ শিশু চিকিৎসা নিয়েছে। রোগীর সংখ্যা বাড়ায় শিশু ওয়ার্ডে শয্যাসংকট দেখা দিয়েছে। বাড়তি রোগীর চাপ সামলাতে সীমিত জনবল নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রোগী ও স্বজনদের ভিড়ে ওয়ার্ডে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ।
নিউমোনিয়ায় আক্রান্ত শিশু জুবায়ের হোসেনের মা সোনিয়া খাতুন বলেন, ‘তিন দিন ধরে হাসপাতালে আছি। আগের চেয়ে বাচ্চার অবস্থা একটু ভালো। তবে রোগীর চাপ বেশি থাকায় বেড পাইনি।’
আরেক রোগীর বাবা হাসানুজ্জামান জানান, তাঁর ছেলের এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ্বর ছিল। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হওয়ায় ছেলেকে সদর হাসপাতালে আনা হয়েছে। এখন সে মোটামুটি ভালো আছে। তবে হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি হওয়ায় সঙ্গে থাকা স্বজনেরা অনেক ভোগান্তিতে পড়ছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি জানান, অতিরিক্ত গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ঠান্ডাসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। গত কয়েক দিনে শিশু ওয়ার্ডে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, মাঝেমধ্যে বৃষ্টি, আবার গরম—এমন আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এ ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নবজাতক ও ছোট শিশুদের মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস বয়সের পর পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত তরল দিতে হবে। শিশু অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে