স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচনের ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা-উত্তর পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাম্পাসে বহিরাগত প্রতিরোধ থেকে শুরু করে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাতে পুলিশের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে বিভিন্ন সংস্থার সাইবার টিম তৎপর রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান রাতে স্ট্রিমকে জানান, ভোট গণনা চলছে। আমাদের পুলিশও মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও রয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক আছে।
তালেবুর রহমান বলেন, ‘আগামীকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। কর্তৃপক্ষ চাইলে আরও সময় বাড়ানো যাবে।’
ডিবির সাইবার উত্তর বিভাগের এক কর্মকর্তা জানান, ডাকসুর ভোট গ্রহণের শেষ পর্যায় থেকে গুজবের মাত্রা বাড়তে থাকে সাইবার স্পেসে। একারণে রাত থেকে সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। গুজব ছড়ানোর কাজে সংশ্লিষ্টদের শনাক্তের কাজও চলছে।
গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক কর্মকর্তা জানান, ঢাবির পক্ষ থেকে যে সংখ্যক ফোর্স চাওয়া হয়েছে তার সবই মোতায়েন রয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টগুলোতে সাদা পোশাকের গোয়েন্দা কাযর্ক্রম বাড়ানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতিও রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে