স্ট্রিম প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের জনগণ বঞ্চিতই রয়ে গেছে। তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও সাধারণ মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তা আজও বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছে। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি আন্দোলনের পরই ক্ষমতাসীন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কাছে সেই আকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত হয়েছে।
তিনি আরও বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের পরও দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছিল। কিন্তু বিপ্লব-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব যাঁদের ওপর ন্যস্ত হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তী সরকারের একটি অংশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর প্রভাববলয়ে আবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে বিএনপির কাছে আত্মসমর্পণের মাধ্যমে তারা জনগণের প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
বিবৃতিতে মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ‘জুলাই সনদ’। সেই সনদ বাস্তবায়নে আমরা তৎকালীন সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি—আগে গণভোট, পরে নির্বাচন। কিন্তু সরকার বিএনপির দাবি মেনে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করে। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে নানা টালবাহানার আশ্রয় নিচ্ছে এবং দেশের মানুষকে পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের মতো আবারও সংবিধানের শিকলে আবদ্ধ করে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত করছে।
মাওলানা মামুনুল হক স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন মামুনুল হকের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম সাদ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে