ধর্ষণচেষ্টার অভিযোগে মুচলেকায় ছাড়া পাওয়া যুবক গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭: ০১
হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ইমরান সরকার। ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদরের সাহাপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুচলেকায় ছাড়া পাওয়া ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবা মামলায় শুক্রবার (২২ মে) রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। এ সময় ইমরান তাঁকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

স্থানীয়দের অভিযোগ, ওইদিন রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সরকার, বিএনপির কয়েকজন নেতা, উকিলসহ পুলিশ অভিযুক্ত ইমরানকে ছেড়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানকে গ্রেপ্তার করা হয়।

চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। কথা বললে বিএনপি নেতাদের নাম, উকিলের নাম জানতে চাইবেন। আর আমাকে বিপদে ফেলবেন।’ এসব বলে তিনি ফোন কেটে দেন।

তবে মুচলেকার বিষয়টি অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত