স্ট্রিম প্রতিবেদক

বিদেশে পাচার করা অর্থ দ্রুত ফিরিয়ে আনা এবং দেশের অর্থনীতিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় তিনি জনবান্ধব কর ও ভ্যাট সংশোধনের একাধিক প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচার করা অর্থ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা। একই সঙ্গে সাধারণ মানুষের করের চাপ কমানো, কালোটাকা বৈধ করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্পের বিকাশে একাধিক প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এসব সুপারিশ পেশ করেন।
সংসদ নেতা বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে। তিনি এটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা করার অনুরোধ জানান।
‘স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন’ বা কালোটাকা সাদা করার বিধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম ও সুশীল সমাজের মাধ্যমে সরকার এ বিষয়ে জনমতের উদ্বেগ সম্পর্কে অবগত হয়েছে। অনেক মানুষ প্রকৃত বাজারমূল্যে জমি নিবন্ধন করেন না। তবে এ বিধানকে অনেকে কালোটাকা বৈধ করার নতুন সুযোগ হিসেবে দেখছেন। তাই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এ বিধান প্রত্যাহারের আহ্বান জানান।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার বর্তমান ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে এ ক্ষেত্রে শর্ত থাকবে। যেসব বিশ্ববিদ্যালয় এ সুবিধা পাবে, তাদের গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, ‘ল্যাঙ্গুয়েজ ল্যাব’ স্থাপন করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিতে হবে। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে এই প্রস্তাবকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর-সুবিধা সম্প্রসারণের প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমানে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব রয়েছে। এর সঙ্গে তাঁদের বেতনের আয়ও করমুক্ত করা উচিত। একই সুবিধা সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
চিংড়ি চাষ ও রপ্তানি বাড়াতে ‘অ্যাকুয়া ফিড’ (মাছের খাবার), প্রোবায়োটিকস ও ভিটামিনসহ উৎপাদনের প্রধান উপকরণের ওপর আমদানি শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ওষুধ ও অন্যান্য শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত আমদানিকৃত মধুর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং পিভিসি রেজিনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেন তিনি।
এ ছাড়া নির্দিষ্ট কিছু শিল্পপণ্যের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট ও ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার এবং অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। দেশীয় এলইডি বাতি উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি সুবিধার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশও করেন তিনি।
ফ্রিল্যান্সার ও স্টার্টআপ উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে সরকার প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করেছে। তিনি বিশ্বাস করেন, এই তহবিল তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
ডিজিটাল বিজ্ঞাপনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ ভ্যাট থাকায় অনেক প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক উপায়ে অর্থ পরিশোধ করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। তাই তিনি এ খাতে ভ্যাট ৫ শতাংশ করার প্রস্তাব দেন।
এ ছাড়া ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ওপর ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেন তিনি। বিরোধীদলীয় নেতার সাইকেলের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের প্রতিও সমর্থন জানান প্রধানমন্ত্রী।

.png)

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
৩৭ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে বিটুমিন তৈরির একটি কারখানায় ব্রয়লার বিস্ফোরণে আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁরা মারা যান। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন।
১ ঘণ্টা আগে
চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
জুলাই সনদকে পথনির্দেশক ধরে সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল সংসদে একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে