স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের কাছে ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমাপ্রার্থনা এবং স্বাধীনতা-পূর্ববর্তী পাওনা অর্থ দাবি করা হলেও পাকিস্তানের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই বিষয়ের কোন উল্লেখ নেই।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং ৭১-পূর্ববর্তী সময়ে বাংলাদেশের পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার দাবি করা হয়। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত ২০০ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যও এর মধ্যে রয়েছে।
বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে পাকিস্তানের অবস্থান জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, পাকিস্তানের দিকে থেকে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা রয়েছে। ১৫ বছর পর এ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সহসাই সকল সমস্যা সমাধানের আশা তাঁরা করছেন না।
শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি; সেইসাথে বাণিজ্য, কৃষি ও শিক্ষাক্ষেত্রে সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলার নিন্দা, সার্ককে পুনরুজ্জীবিত করাসহ বিভিন্ন বিষয় এলেও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া ও পাওনা অর্থ ফেরতের বিষয়টি আসেনি।
১৫ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক অনুষ্ঠিত হলো। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এ বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
এ বৈঠকের পর আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধান উপদেষ্টা দুই দেশের সম্পর্কের উন্নয়নে ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন। সার্ক, ওআইসি, ডি-৮-এর মতো আঞ্চলিক ফোরামগুলোতে একসাথে কাজের আশাবাদও তিনি ব্যক্ত করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে