স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহার করে সোজা গুলি করার জন্য ওপেন নির্দেশনা দিয়েছলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ মে) প্রসিকিউশন কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি এ সময় ওয়ান-ইলেভেনের কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ ও ট্রাইব্যুনালের সমসাময়িক কার্যক্রম নিয়ে কথা বলেন।
শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ফাঁস হওয়া ফোনালাপের বরাত দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাপস তাঁর ফুফু শেখ হাসিনাকে জিজ্ঞেস করছিলেন– ‘তাহলে কী করব?’ উত্তরে শেখ হাসিনা বলেছিলেন, ‘বাবা, একটু চিন্তা করে কথা কইয়ো’। কথাবার্তার একপর্যায়ে বলা হয়, ‘আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে। যেখানে পাবে সোজা গুলি করবে।’
এই নির্দেশনার ভয়াবহতা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, দেশের মানুষের অভিভাবক হিসেবে একজন সরকারপ্রধান এমন অমানবিক আদেশ দিতে পারেন, তা ছাত্র-জনতা চিন্তাও করেনি। এই আদেশের ফলেই সারা দেশে লেথাল ওয়েপন ব্যবহারের প্রবণতা বেড়ে যায় এবং নির্বিচারে গুলি করে হাজারো মানুষকে হত্যা করা হয়।
এক-এগারো সরকারের প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ‘ডি ফ্যাক্টো’ গভর্নমেন্টের অন্যতম নিয়ন্ত্রক উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের নেপথ্যের মূল মহানায়ক ছিলেন তিনি (মাসুদ উদ্দিন চৌধুরী)। এছাড়া বিগত জুলাই আন্দোলনেও ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
একটি মিস কেসে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে সেফ হোমে একদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের ঘটনায় থানা ও ট্রাইব্যুনালের তদন্তের মধ্যে যাতে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য পুলিশকে ট্রাইব্যুনালের এখতিয়ারের মামলাগুলোতে চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গুম-সংক্রান্ত তথ্যের জন্য সেনাসদরে চিঠি পাঠানোর বিষয় ট্রাইব্যুনালের ‘তদন্তের প্রয়োজনে অভ্যন্তরীণ কাজ’ উল্লেখ করেন তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে