জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি
একদিন বিরতির পর আজকের দিনে ফের ব্লকেড শুরু করেন আন্দোলনকারীরা। ৮ ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ত্যাগ করেন তাঁরা। অবরোধ শেষে পরদিন বিকেল থেকে ফের বাংলা ব্লকেডের ডাক দেওয়া হয়।
স্ট্রিম প্রতিবেদক

আজ ১০ জুলাই। গত বছর এই দিনে কোটা সংস্কারের দাবিতে ফের চালু হয় বাংলা ব্লকেড। এর মধ্যেই তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিদায়ী ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির। কিন্তু রাস্তায় তখন অবরোধ চলছে। যানজটে বসে থাকতে থাকতে সাক্ষাতের সময় পেরিয়ে যাচ্ছিল। উপায়ান্তর না দেখে গাড়ি থেকে নেমে হাঁটা দেন হোয়াইটলি। সেই ভিডিও পরে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল ভিডিওটি।
একদিন বিরতির পর আজকের দিনে ফের ব্লকেড শুরু করেন আন্দোলনকারীরা। ৮ ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ত্যাগ করেন তাঁরা। অবরোধ শেষে পরদিন বিকেল থেকে ফের বাংলা ব্লকেডের ডাক দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া এ কর্মসূচি শেষে সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের সর্বত্র সড়ক ও রেলপথে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবেন। বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা কর্মসূচি শুরু করব এবং শিক্ষার্থীরা সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি সফলভাবে পালন করবেন।’
শাহবাগ ছাড়াও দেশের অন্যান্য সড়ক-মহাসড়ক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দখলে ছিল। ব্লকেডের আওতামুক্ত ছিল না রেলপথও। সেদিন রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ থাকায় মেট্রোরেলে ছিল উপচে পড়া ভিড়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ছিল, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সংবিধানে উল্লেখ করা অনগ্রসর গোষ্ঠীর জন্য সীমিত পরিসরে কোটার ব্যবস্থা রেখে সংসদে আইন পাস করে পুরো কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।
এদিন কোটার বিষয়ে স্থিতাবস্থার আদেশ দেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে কোটা পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন করেন দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
চার সপ্তাহের জন্য এ স্থিতাবস্থা জারি করা হয়। তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, আপাতত কোটা থাকছে না।
এ আদেশের পর্যবেক্ষণ ও নির্দেশনায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বলা হয়। এ ছাড়া আদালত আশা করেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবেন।
এই আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা জানান, তারা আদালত নয়, নির্বাহী বিভাগের কাছে নিজেদের দাবি জানিয়েছিলেন। একই সঙ্গে, সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রাখার পক্ষে নিজেদের অবস্থানও তুলে ধরেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আদালতের ওপর দায় না রেখে কোটা সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি অনগ্রসর জনগোষ্ঠী ও অন্যান্য বিষয় বিবেচনায় রেখে কোটার যৌক্তিক সংস্কারের পক্ষে জোর দেন।
জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ বলেন, আদালতের স্থিতাবস্থার আদেশের ফলে শিক্ষার্থীদের জয় হয়েছে। আন্দোলনে নেমে শিক্ষার্থীরা কখনো খালি হাতে ফেরে না বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৮ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৯ ঘণ্টা আগে