স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাঁচামাল সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক নোটিশের মাধ্যমে জানানো হয়।
মাজেন কোম্পানিটি চীনা মালিকানাধীন চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির একটি প্রতিষ্ঠান। এখানে বর্তমানে ৪ হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়াও প্রতিষ্ঠানটিতে কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত রয়েছেন।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর অপারেশন এরেন লি স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বায়ারদের অর্ডার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ফলে কারখানার নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ৪৫ ধারা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা লে-অফ থাকবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, লে-অফ চলাকালীন কোনো শ্রমিক-কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে শ্রমিকরা আইন অনুযায়ী (ধারা ১৫) তাদের প্রাপ্য বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ মে থেকে ১৪ মে’র মধ্যে সকল শ্রমিক ও কর্মকর্তার বোনাস ব্যাংকের মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কাঁচামালের অভাব ও অর্ডার কমে যাওয়ায় ম্যাজেন বিডি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি স্থায়ী বন্ধ নয়; কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পেলে কারখানাটি আবার চালু হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে