স্ট্রিম ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ আগস্ট) এই তালিকা প্রকাশ করেছে ইসি। খসড়া তালিকায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। আর তালিকা থেকে বাদ যাচ্ছেন প্রায় ২১ লাখ মৃত ভোটার।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) এ কথা নিশ্চিত করে জানান, আজ রোববার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তিনি নির্দিষ্ট ফরম পূরণ করে সংশোধনের আবেদন জানাতে হবে। এই সময়ে ঠিকানা পরিবর্তনের আবেদনও করা যাবে।
ইসি সূত্র বলছে, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
এর আগে, শনিবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁদের ভোটার হওয়ার সুযোগ দেবে কমিশন। তাঁদের নিয়ে পরে আরেকটি সম্পূরক ভোটার তালিকা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
গত ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৯৯৪ জন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে