স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মমিনবাগ এলাকার পবন আলীর মেয়ে।
হালিমার ছেলে বাপ্পি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসার ছাদ থেকে নামার সময় অসাবধানতায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তাঁর মা। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চকবাজারের পোস্তা এলাকায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চাঁদপুরে হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে এবং রাজধানীর ইসলামপুর মডেল স্কুলের শিক্ষার্থী ছিল।
ফারহানের ভাই ফাহিম জানান, চকবাজারের কাজী রিয়াজুদ্দিন রোডের ভাড়া বাসায় রোববার সন্ধ্যায় জিহাদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সংশ্লিষ্ট থানা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

লেবানন ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিন জেলার জিবদিন এলাকায় তাদের আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
৭ ঘণ্টা আগে
মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
৮ ঘণ্টা আগে
আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
৯ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
৯ ঘণ্টা আগে