স্ট্রিম ডেস্ক

রাজশাহী প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে পুশইনের সংখ্যা বেড়েছে বলে স্বীকার করে বলেছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের সঠিক মাধ্যমে পুশইন করছে না। সঠিক মাধ্যমে পাঠালে তাদের আইনি প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সীমান্তে পুশইনের সংখ্যা বেড়েছে, এজন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা ভারতকে বলেছি, বাংলাদেশিদের প্রোপার চ্যানেলে ফেরত পাঠানোর জন্য। কিন্তু তারা তা করছে না। এ জন্য আমরা ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছি। আমরা বলেছি, প্রোপার চ্যানেলে আমাদের নাগরিক পাঠালে আমরা তাদের গ্রহণ করবো।'
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।
দেশের কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও এসময় জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেপুটি জেলার এবং কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মানের কারা ব্যবস্থাপনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য নানা ধরনের আধুনিক ব্যবস্থা চালু করছে। বন্দিকে অপরাধী নয়, সংশোধিত মানুষ হিসেবে দেখতে হবে। এখানে প্রশিক্ষিত বন্দিরা দক্ষ জনবল হয়ে জেলে বসেই আয় রোজগার করে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। এটি জেলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।
সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে জেল মেডেল প্রবর্তণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব বাস্তবায়নে জেল একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে।
কারারক্ষীদের উদ্দেশ্যে বলেন, আজকের শপথ হৃদয়ে ধারণ করতে হবে। বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিক থাকতে হবে। দুর্নীতি মুক্ত থেকে কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি অনুগত থাকতে হবে।
অনুষ্ঠানে তিনি কৃতি নবীন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান করেন। অনুষ্ঠানে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সৈয়দ মোতাহের হোসেন এবং রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন কামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। তা ছাড়া ঈদ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে