স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৪ প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। ডাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি পদে তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। অর্থাৎ এই তিনজন নিজেদের ভোট ছাড়া আর কোনো সমর্থন পাননি। আর সব মিলে ভিপি পদে ২৩ জনের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১০-এর কম।
৪৪ জন ভিপি প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয় বাগবিতণ্ডার জেরে রুমমেটকে ছুরিকাঘাত করার কারণে। তাঁর নাম ব্যালটে ছিল। তিনি ভোটও পেয়েছেন, তবে সেটা দুই অঙ্কের নিচে।
ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।
একটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মো. সুজন হোসেন ভিপি প্রার্থী ছিলেন। তাঁর ব্যালট নম্বর ৩২, পেয়েছেন মাত্র ১ ভোট।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাকিবুল হাসান ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। তাঁর ব্যালট নম্বর ৩৮। তিনি পেয়েছেন মাত্র ১ ভোট।
ভূগোল ও পরিবেশ বিভাগের রাসেল হক অংশ ভিপি পদের নির্বাচনি লড়াইয়ে। তাঁর ব্যালট নম্বর ৩৯। তিনি পেয়েছেন ১ ভোট।
দুইটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
গণিত বিভাগের শিক্ষার্থী নাছিম উদ্দিন অমর একুশে হলের ছাত্র। তাঁর ব্যালট নম্বর ২৮, ভোট পেয়েছেন ২টি।
স্যার এ এফ রহমান হলের মো. সোহানুর রহমানও ভিপি পদে অংশ নেন। তাঁর ব্যালট নম্বর ছিল ৩৩, আর তিনি পেয়েছেন ২ ভোট।
আইন বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর ব্যালট নম্বর ছিল ৩৪। তিনি পেয়েছেন ২ ভোট।
তিনটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মুদাব্বীর রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক। ভিপি পদে তাঁর ব্যালট নম্বর ছিল ৩০। তিনি পেয়েছেন ৩ ভোট।
স্যার এ এফ রহমান হলের মো. হেলালুর রহমান লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করেন। তাঁর ব্যালট নম্বর ৩৫, আর তিনি পেয়েছেন ৩ ভোট।
কবি জসীম উদ্দীন হলের শাহ্ জামাল সায়েম আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাত্র। তিনিও ভিপি পদে লড়েছেন। তাঁর ব্যালট নম্বর ৪৩। তিনি পেয়েছেন ৩ ভোট।
চার ভোট পেয়েছেন যে ভিপি প্রার্থী
দর্শন বিভাগের মো. ফয়সাল আহমেদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র। ভিপি পদে লড়া এ প্রার্থীর ব্যালট নম্বর ২৯, ভোট পেয়েছেন ৪টি।
পাঁচটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
ডাকসুতে ভিপি পদে হাজী মুহম্মদ মুহসীন হলের আবসিক ছাত্র আসিফ আনোয়ার অন্তিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। তাঁর ব্যালট নম্বর ৫, ভোট পেয়েছেন ৫টি।
২০ নম্বর ব্যালটে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. আতাউর রহমান শিপন ভিপি প্রার্থী হিসেবে অংশ নেন। ভোট পেয়েছেন ৫টি।
ছয়টি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ সোহাগ ক্যাম্পাসে ‘আলাদীন’ নামে পরিচিত। সূর্যসেন হলের ছাত্র। ব্যালট নম্বর ছিল ১১। ভোটের এক দিন আগে তিনি ফেসবুক ভিডিও পোস্ট দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের তাঁকে ভোট না দেওয়ার অনুরোধও জানান। শেষ পর্যন্ত ভোট পান ছয়টি।
ভূগোল ও পরিবেশ বিভাগের মো. আজগর ব্যাপারী অমর একুশে হলের। তাঁর ব্যালট নম্বর ছিল ১৬, ভোট পেয়েছেন ৬টি।
ব্যবস্থাপনা বিভাগের শাফি রহমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র। তিনিও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর ব্যালট নম্বর ১৮, ভোট পেয়েছেন ৬টি।
২৫ নম্বর ব্যালটে স্বতন্ত্র প্রার্থী উজ্জল হোসেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং জিয়া হলে থাকেন। তিনি পেয়েছেন ৬ ভোট।
‘সম্মিলিত ছাত্র ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সংস্কৃত বিভাগের মোসা. জান্নাতী বুলবুল। তিনি বেগম রোকেয়া হলের ছাত্রী। ব্যালট নম্বর ৩৬। তিনি পেয়েছেন ৬ ভোট।
সাতটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
সমাজবিজ্ঞান বিভাগের মো. আবুল হোসাইন শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। ব্যালট নম্বর ২৩, ভোট পেয়েছেন ৭টি।
হাজী মুহম্মদ মুহসীন হলের মো. রাসেল মাহমুদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করেন। তাঁর ব্যালট নম্বর ৩১, আর তিনি পেয়েছেন ৭ ভোট।
কবি জসীম উদ্দীন হলের যায়েদ বিন ইকবাল জাপানিজ স্টাডিজ বিভাগের ছাত্র। তিনিও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর ব্যালট নম্বর ৩৭, তিনি পেয়েছেন ৭ ভোট।
আটটি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
৮ নম্বর ব্যালটে ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের জালাল আহমদ। যিনি ক্যাম্পাসে ‘জ্বালাময়ী জালাল’ নামে পরিচিত। বাগবিতণ্ডার জেরে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় প্রার্থিতা বাতিল হয় তাঁর। তবুও ব্যালটে নাম থেকে যায়। ভোট পেয়েছেন ৮টি।
পরিসংখ্যান বিভাগের রিয়াজ উদ্দিন আহমেদের ব্যালট নম্বর ৪১। তিনি পেয়েছেন ৮ ভোট।
৯টি করে ভোট পেয়েছেন যেসব ভিপি প্রার্থী
ফলিত গণিত বিভাগের মাহদী হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি ফজলুল হক হলের ছাত্র। ব্যালট নম্বর ছিল ১৩, ভোট পেয়েছেন ৯টি।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৯ ঘণ্টা আগে