সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৫: ৫৮
হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন। ছবি: সংগৃহীত
হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডন। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রহস্যে থাকা সালমান শাহ হত্যা মামলার আসামিদের শনাক্ত এবং পলাতকদের অবস্থান জানতে ডনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা ডনকে সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু দাবি করে জানান, এর আগে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও উল্লেখ করেননি।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছে। ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। এরপর মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত